1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তিন দিনের সফরে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

  • আপডেট সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১২ বার পঠিত

অবকাশ যাপনের জন্য আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি তিন দিনের সফরে রাঙ্গামাটির সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিরিন আক্তার বলেন, আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি সাজেকে অবকাশ যাপনের জন্য আসবেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিঠি পেলে আগামী ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির সাজেক ভ্রমণে রিসোর্ট-কটেজ বন্ধ রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে ওই সময়ে নিরাপত্তা বলয় জোরদার রাখতে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক বরাবর রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বছর রাষ্ট্রপতির সাজেক ভ্যালি সফরের কথা থাকলেও পরে অনিবার্য কারণে সফরটি স্থগিত করে রাষ্ট্রপতির কার্যালয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park