1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বসুন্ধরা এমডির সঙ্গে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৬ বার পঠিত

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিশেষ আমন্ত্রণে ভারতের প্রাচীনতম দ্বীনি শিক্ষাকেন্দ্র আমরুহা মাদ্রাসার সদরুল মুদাররিস, শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী (রহ.) এর সুযোগ্য নাতি আওলাদে রাসূল (সা.) সায়্যিদ মুফতি আফফান মানসুরপুরী (হাফি.) শনিবার তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুহতামিম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, মুফতি রশিদ আহমাদ, মাওলানা ইহসান উল্লাহ সন্দিপী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মুফতি মোহাম্মদ রুহুল আমিন, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি শরীফ হোসেন, মুফতি মেকদাদ হোসেন, হাজি মোহাম্মদ আমান উল্লাহ, আবরার আখিয়ার, মোহাম্মদ তালহা প্রমুখ।

আলোচনাকালে আল্লামা আফফান মানসুরপুরী বসুন্ধরা গ্রুপের দ্বীনি কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশের মানুষের কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত করেন। এসময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসলামের খেদমতে তার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park