1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডিএসইতে লেনদেন ছাড়ালো ১৬’শ কোটি টাকা

  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬’শ কোটি টাকা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২২ পয়েন্টে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’৫ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ১ হাজার ৬৫৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৫৮০ কোটি ৪০ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে হয়েছে ৩৯৫ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩২১ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে ১৮ হাজার ৩২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৭ টির, দর কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৯ কোটি ১৩ লাখ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park