1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১২ হাজার টন আমদানি, তবুও রমজানের আগেই অস্থির খেজুরের বাজার

  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭২ বার পঠিত

চট্টগ্রামে রমজানের আগেই অস্থির খেজুরের বাজার। রমজানে অধিক চাহিদার ফলে খেজুরের দাম ৩০-৪০ শতাংশ বাড়ার পাশাপাশি দাম বাড়ছে ছোলাসহ অন্যান্য ডালজাতীয় ভোগ্যপণ্যেরও।

রমজান আসার আগেই, ডলার সংকট, অধিক শুল্কারোপসহ নানা কারণ দেখিয়ে খেজুরের আড়ত ও পাইকারি বাজারে দাম বাড়ানো হচ্ছে খেজুরের।

গেল বছর চট্টগ্রামের ফলমণ্ডিতে ভালো মানের যে আজওয়া, মরিয়ম খেজুর কেজিপ্রতি ৫০০থেকে ৭০০ টাকা পাইকারিতে বিক্রি হয়েছে, তা এখন দেড় হাজার টাকা। খুচরায় কেজিপ্রতি খেজুর বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৩৫০ টাকায়।

চট্টগ্রাম বন্দরে নানা ভোগ্যপণ্যের ছাড়পত্র প্রদানকারী সংস্থা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্যমতে, গত দু’মাসে খেজুর আমদানি হয়েছে ১২ হাজার ১৮৫টন। ছোলা আমদানি হয়েছে ৬৭ হাজার ৬০৩ টন। গত বছরের এই সময়ে খেজুর ১২ হাজার ৮৫৯ এবং ছোলা আমদানি হয় ৩৩ হাজার ১৪৫টন। ফলে খেজুর আমদানি ৬৭৪টন কম হলেও ছোলা আমাদনি বেড়েছে ৩৪ হাজার ৪৫৮টন। আমদানি বেশি হওয়ায় রমজানে সংকটের সুযোগ নেই ।

এদিকে, প্রতিযোগিতামূলক আমদানির সুযোগ না থাকায় ভোক্তাদের সুবিধা ভোগ করছে কিছু ব্যবসায়ী, বললেন ব্যবসায়ী নেতারা।

সব পর্যায়ের আমদানিকারকদের জন্য সুযোগ তৈরি না হলে দেশের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাবার পাশাপাশি দ্রব্যমূল্য আরো বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park