1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শৈলকুপায় গৃহবধূকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে

  • আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১২০ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধূ নাজমাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রইচ মন্ডলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই নাজমার স্বামী রইচ মন্ডল পলাতক।

রবিবার (৩০ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত নাজমা খাতুন পদমদী গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে।

পুলিশ জানায়, নাজমার সাথে রইচের বিয়ে হয় ২৮ বছর আগে। স্বামী রইচ ঢাকায় ‘তারেক’ নামে মন্ডল গ্রুপের একটি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরইমধ্যে জানাজানি হয় রইচ ঢাকায় আরেকটি বিয়ে করে সংসার করছে। কয়েকদিন আগে রইচ মন্ডল নাজমার কাছে যায়। রবিবার রাতে বিছানায় নাজমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। স্বামী রইচকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, পাবনায় পূর্ব বিরোধের জেরে ইলিয়াস নামের এক তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে সদরের গয়েশপুর ইউনিয়নের ঘোপাঘাটা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park