1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অর্ধশতাব্দী পর আবার চাঁদের পিঠে নামছে মার্কিন মহাকাশযান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৩ বার পঠিত

প্রায় ৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদের পিঠে অবতরণ করতে যাচ্ছে একটি মার্কিন মহাকাশযান। হাউসটনভিত্তিক একটি প্রতিষ্ঠানের পাঠানো এ মহাকাশযানটি বৃহস্পতিবার চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা চালানোর কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী সবকিছু সংগঠিত হলে এদিন প্রতিষ্ঠান ‘ইনটুইটিভ মেশিন’ তার ষড়ভুজ আকৃতির রোবট ‘অডিসিয়াস’কে রাত ১০টা ৩০ মিনিটে (২২:৩০ জিএমটি) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পথ নির্দেশনা দেবে। এর আগে বুধবারই এ মহাকাশযানটি চাঁদের কাছাকাছি পৌঁছায়। খবর দ্য নিউইয়র্ক টাইমস, এএফপি।

বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এ চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। চলতি দশকের শেষ দিকে চাঁদে নভোচারী পাঠানোর পথ সুগম করাই এ অভিযানের লক্ষ্য।

অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা আশা করছেন, চাঁদের মাটি স্পর্শ করার ঐতিহাসিক মুহূর্তের প্রায় ১৫ সেকেন্ড পর তারা চন্দ্রাভিযান সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারবেন। সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে অভিযানটি সরাসরি সম্প্রচার করবে। চন্দ্রপৃষ্ঠের কাছাকাছি গিয়ে রোবট অডিসিয়াস তার ‘ইগলক্যাম’-এর সাহায্যে ল্যান্ডার অবতরণের মুহূর্তের সর্বশেষ কয়েক সেকেন্ডের ছবি তুলবে।

এর আগে গত মাসে একটি মার্কিন প্রতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করেছিল।

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির স্পেস পলিসি ইনস্টিটিউটের পরিচালক ও যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ কাউন্সিলের সাবেক সদস্য স্কট পেস বলেন, যুক্তরাষ্ট্র কয়েক দশক অনুপস্থিত থাকার পর তার চন্দ্রাভিযানের সক্ষমতা নতুন করে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, ‘মাঝেমধ্যেই এমন কথা শোনা যায়, আমরা অতীতে সফল চন্দ্রাভিযান পরিচালনা করেছি তাহলে এখন কেন পারব না?’ এ অভিযান কীভাবে করতে হয়, তা প্রতিটি প্রজন্মকেই শিখতে হবে বলেও জানান স্কট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park