1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মঙ্গলবার থেকে ঢাকা ওয়াসার এটিএম বুথের পানির দাম দ্বিগুন হচ্ছে

  • আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

এটিএম বুথের পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। আগামীকাল মঙ্গলবার (১ আগস্ট) থেকে প্রতি লিটার পানির দাম ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার পানি বিক্রি হচ্ছে ৪০ পয়সায় বিক্রি হচ্ছে।

এটিএম বুথ প্রকল্পের প্রকল্প পরিচালক রামেশ্বর দাস গণমাধ্যমকে বলেন, লিটারপ্রতি ৩০ পয়সা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটারের দাম হবে ৭০ পয়সা। বাকি ১০ পয়সা কর বাবদ গ্রাহককে পরিশোধ করতে হবে। আগামী ১ আগস্ট থেকে এ দাম কার্যকর হবে।

এ বিষয়ে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ড. সুজিত কুমার বালা কোনো কথা বলতে রাজি হননি।

জানা গেছে, বর্তমানে ঢাকা ওয়াসার ২৯৪টি পানির এটিএম বুথ রয়েছে। ওয়াসার পানির পাম্পগুলোতে এসব এটিএম স্থাপন করা আছে। এটিএম বুথের মাধ্যমে সেখান থেকে গভীর নকলকূপের পানি গ্রাহকের নেওয়ার সুযোগ রয়েছে। ব্যাংকের এটিএম বুথের মতো এগুলোও নির্দিষ্ট বুথে প্রবেশ করালে গ্রাহকরা পানি পান।

ব্যাংকের এটিএম বুথের অনুকরণে বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার গভীর নলকূপের সাথে বছর দশেক আগে ঢাকা ওয়াসা পানির এটিএম বুথ স্থাপন করে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ড্রিংকওয়েল ও ঢাকা ওয়াসা যৌথভাবে এটিএম স্থাপন ও এর কার্যক্রম পরিচালনা করছে।

এ উদ্যোগের ফলে স্বল্প মূল্যে গ্রাহক সুপেয় পানি পেতে শুরু করে। গ্রাহকের মধ্যেও এটিএমের পানি সংগ্রহ করতে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এরপর ঢাকা ওয়াসা এটিএম বুথের সংখ্যা প্রতি বছরই বাড়িয়েছে। বর্তমানে ৩২১টি বুথ রয়েছে। এর মধ্যে চালু আছে ২৯৪টি।

এটিএম বুথ থেকে গ্রাহককে পানি সংগ্রহ করতে হলে বুথ সংলগ্ন অফিস থেকে ৫০ টাকা দিয়ে একটি কার্ড সংগ্রহ করতে হয়। সেখান থেকেই কার্ডে টাকা রিচার্জ করতে হয়। সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৯৯৯ টাকা পর্যন্ত রিচার্জ করা যায়। এরপর ওই কার্ডটি এটিএম বুথে প্রবেশ করিয়ে প্রয়োজন অনুযায়ী পানি সংগ্রহ করা যায়।

গ্রাহকের চাহিদা অনুযায়ী পানি পাত্রে পড়ার পর ট্যাপ বন্ধ হয়ে যায়। ওই পরিমাণ অর্থ কার্ড থেকে কেটে রাখা হয়। কার্ডের টাকা শেষ হয়ে গেলে আবারও কার্ড রিচার্জের সুযোগ পান গ্রাহকরা।

গভীর নলকূপ থেকে উত্তোলিত পানি সরাসরি এটিএমের মাধ্যমে গ্রাহক পেয়ে থাকেন। প্রতিদিন গড়ে প্রায় ১৪ লাখ লিটার পানি বিক্রি করছে ঢাকা ওয়াসা। এই হিসাবে প্রতিদিন গড়ে পানি বিক্রি থেকে ঢাকার ওয়াসার আয় ৫ কোটি ৫৬ লাখ টাকা।

এদিকে পানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কাওরানবাজারের ওয়াসা ভবনের সামনে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park