মিয়ানমারের রাখাইনে এবার অন্তত ৮০ জন জান্তা সেনা সদস্যকে হত্যা করেছে বিদ্রোহী গোষ্ঠী-আরাকান আর্মি। আবাসিক ভবন, স্কুল, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্য করে সরকারি বাহিনীর পাল্টা বিমান হামলায় আতঙ্কে এলাকা ছাড়ছেন স্থানীয়রা।
মিয়ানমারের জান্তা সরকার বিরোধী একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে কক্সবাজার সীমান্তের কাছাকাছি এলাকায় সেনা অবস্থান লক্ষ্য করে সাঁড়াশি আক্রমণ শুরু করে আরাকান আর্মি। সহায়ক শক্তি হিসেবে সাথে যোগ দেয় ব্রাদারহুড অ্যালায়েন্স ও কারাবন্দি নেত্রী অং সান সুচির সমর্থক স্বঘোষিত জাতীয় সরকারের সশস্ত্র যোদ্ধারা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অন্তত ৮০ জন সেনাকে হত্যার পর পলায়নরতদের একাংশ আশপাশের এলাকায় আশ্রয় নেয়ার চেষ্টা করছে বলে দাবি করেছে একাধিক গণমাধ্যম।
প্রতিশোধ নিতে ওইদিনই মিন পিয়া উপশহরের অন্তর্গত মিন ফু হাসপাতাল ও থায়কান গ্রামের স্কুলসহ বেসামরিক অবস্থানে নির্বিচার বোমাবর্ষণ করা হলে কয়েক ডজন মানুষ আহত হন। রামরি দ্বীপের গুরুত্বপূর্ণ এলাকা, মিন পিয়া টাউনশিপের প্রায় সব সামরিক অবস্থান দখল করে সরকারি সেনাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে আরাকান আর্মি।
Leave a Reply