1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এরশাদের সম্পত্তি জবরদখলের অভিযোগ এরিক এরশাদ ও বিদিশার

  • আপডেট সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৯ বার পঠিত

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ও স্ত্রী বিদিশা এরশাদ অভিযোগ করেছেন, রংপুরে এরশাদের রেখে যাওয়া সম্পত্তি স্থানীয় প্রভাবশালীরা জবরদখল করে তাদের মালিকনা থেকে কঞ্চিত করার পায়তারা করছেন। নানা সীমাবদ্ধতায় অর্থ সংকটে দিন পার করতে হচ্ছে তাদের।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে রংপুর নগরির দর্শনা মোড়ে এরশাদের পল্লী নিবাসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।

এরিক এরশাদ বলেন, বাবা এরশাদের কবর জিয়ারতসহ ব্যবসার খোঁজ খবর নিতে সকালে পল্লী নিবাসে আসেন মা বিদিশা এরশাদকে সাথে নিয়ে। এ সময় তিনি জানতে পারেন, জেলার মিঠাপুকুর উপজেলার ভোড়াগাছ ইউনিয়নে পল্লী বন্ধু কোল্ডস্টোর লিমিটেড ব্যবসা প্রতিষ্ঠানটি সংস্কারের জন্য কেয়ার টেকার মোরশেদ মঞ্জু কাজ করতে গেলে বাঁধা দেন স্থানীয় প্রভাবশালী বারি মুন্সি। দেয়া হয় নানা হুমকী ধমকি।

এ নিয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া অপর কেয়ার টেকার শাহাজাদা মিয়াকেও পল্লী নিবাসে এসে নানা ধরনের হুমকি প্রদর্শন করেন আনোয়ার হোসেন নামে এক ব্যাক্তি। এতে শঙ্কা প্রকাশ করেন বিদিশা এরশাদ।

বলেন, অর্থনৈতিক সংকটে তারা অনেকটাই মানবেতর জীবন যাপন করছেন। এছাড়া ট্রাস্টিবোর্ডের পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন কমিটি না করে তারা গায়ের জোরে বোর্ড পরিচালনা করছেন। এসব ঘটনা নিয়ে জাতীয় পার্টির কোনো নেতাই এগিয়ে আসেননি বলেও অভিযোগ করেন বিদিশা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park