1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বসছে অধিবেশন: আজই জানা যাবে কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৩ বার পঠিত

ঘটনাবহুল নির্বাচনী নাটকীয়তার মধ্যেই পাকিস্তানের ১৬তম জাতীয় পরিষদের প্রথম আধিবেশন বসছে আজ। শপথ নেবেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। সিদ্ধান্ত হবে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিষয়ে।

ভোটাভুটির ২১ দিনের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতার শেষ দিন ২৯ ফেব্রুয়ারি। সেই হিসেবে আজ স্থানীয় সময় সকাল ১০টায় অধিবেশন বসবে। নিয়ম অনুযায়ী নির্বাচন পরবর্তী প্রথম অধিবেশন আহ্বানের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট আরিফ আলভী শুরু থেকে অনিহা দেখালেও বুধবার রাতে সিদ্ধান্ত পরিবর্তন করেন।

অবশ্য, এর আগেই অধিবেশন ডেকে নোটিশ জারি করে জাতীয় পরিষদ সচিবালয়। সুন্নি ইত্তেহাদ কাউন্সিল-এস.আই.সিকে সংরক্ষিত আসন দেওয়ার বিষয়টি সুরাহা না হওয়ায় অধিবেশন ডাকতে দ্বিধাদ্বন্দে ছিলেন প্রেসিডেন্ট আলভি।

কারবান্দি নেতা ইমরান খানের দল পিটিআই থেকে নির্বাচিত স্বতন্ত্র জনপ্রতিনিধিরা সংরক্ষিত আসন পেতে এসআইসিতে যোগ দিয়েছেন। জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসনের মধ্যে ৭০টি সংরক্ষিত। জোট সরকারের ঘোষণা দিয়ে রেখেছে নওয়াজের মুসলিম লীগ ও বিলাওয়ালের পিপলস পার্টি। তাদের সমঝোতা অনুযায়ী প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট হবেন আসিফ আলী জারদারি। আর স্পিকার পদে পিএমএল-এন এবং ডেপুটি স্পিকার পদে পিপিপির প্রার্থী দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park