1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতে আগুন থেকে বাঁচতে লাফ, অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৫ বার পঠিত

ভারতের ঝাড়খণ্ডের কালাজারিয়া রেলস্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই স্টেশনটিতে ট্রেনের নিচে কাটা পড়ে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, একটি ট্রেনে আগুন লাগার খবর শোনার পর রেললাইনে লাফিয়ে পড়েন যাত্রীরা। তখন আরেকটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায় ঠিক কতজন মানুষ আহত বা নিহত হয়েছেন সেই সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রের বরাতে জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। যদিও অন্য কোনো সংবাদমাধ্যম হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করেনি। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে। আহতদের দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও বাস পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।নিহত ও আহতরা ভগলপুর থেকে বেঙ্গালুরুগামী অঙ্গা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। এই যাত্রীরা ট্রেনে ‘আগুন’ লাগার ‘গুজব’ শুনে জীবন বাঁচতে রেললাইনে নেমে গিয়েছিলেন। ঠিক তখনই আরেকটি ট্রেন তাদের চাপা দেয়। এতে অনেকে কাটা পড়েন।

এদিকে এ দুর্ঘটনা নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিয়েছে রেলওয়ে ও স্থানীয় সরকার। রেলওয়ে এক বিবৃতিতে দাবি করেছে, যারা নিহত হয়েছেন তারা ওই ট্রেনের যাত্রী ছিলেন না। এমনকি ট্রেনটিতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এবং যেখানে অঙ্গা এক্সপ্রেস ট্রেনটি থেমেছিল সেখান থেকে দুই কিলোমিটার দূরের একটি স্থানে দুইজন নিহত হয়েছেন।স্থানীয় সরকারি কর্মকর্তারা বড় দুর্ঘটনার তথ্য জানিয়েছেন এবং বলেছেন ঘটনাস্থলে বড় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park