1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সাবমেরিন ক্যাবলের কাজ স্থগিত, ইন্টারনেট সেবা থাকবে স্বাভাবিক

  • আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কথা থাকলেও আপাতত ওই কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ফলে শনিবার (২ মার্চ) দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার যে আশঙ্কা ছিল তা আর নেই। সারা দেশে ইন্টারনেট স্বাভাবিক থাকবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে আজ থেকে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। ফলে কারণে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য ২ মার্চ সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এই ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে।

সর্বশেষ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর আওতাধীন কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE 4) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক আগামী ২রা মার্চ, ২০২৪ খ্রি. তারিখে কারিগরি ত্রুটি নিরসনের জন্য রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে একই সময়ে অন্যান্য কনসোর্টিয়ামের সাবমেরিন ক্যাবল সিস্টেমে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় SEA-ME-WE 4 এর বর্ণিত রক্ষণাবেক্ষণ কাজটি কনসোর্টিয়াম কর্তৃক স্থগিত করা হয়েছে।

এমতাবস্থায়, আগামী ২রা মার্চ, ২০২৪ খ্রি. তারিখে SEA-ME-WE 4 এর মাধ্যমে বিএসসিপিএলসি-এর সকল সার্কিট যথারীতি চালু থাকবে। উক্ত রক্ষণাবেক্ষণ কাজটির সময়সূচি কনসোর্টিয়াম কর্তৃক পুনঃনির্ধারণ করা হলে বিষয়টি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park