1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মিশরের পিরামিডে গোপন করিডোরের সন্ধান, অবাক বিজ্ঞানীরা

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

মিশরের সাড়ে চার হাজার বছর পুরনো গিজার গ্রেট পিরামিডের মূল প্রবেশদ্বারের কাছেই ৯ মিটার দীর্ঘ গোপন করিডোরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। এতে বিস্মিত সবাই।

বৃহস্পতিবার মিশরীয় পুরাকীর্তি কর্মকর্তারা এ আবিষ্কারের খবর দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০১৫ সাল থেকে শুরু হওয়া স্ক্যান পিরামিড প্রজেক্টের আওতায় প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে টিকে থাকা একমাত্র পুরাকীর্তি গিজার পিরামিডের ভেতরে লুকানো করিডোরের হদিস মিলেছে।

এই স্ক্যান পিরামিড প্রজেক্টে খনন না করে ইনফ্রারেড থার্মোগ্রাফি, ত্রিমাত্রিক সিমুলেশন ও কসমিক রে ইমেজিংকে কাজে লাগিয়ে পিরামিডের স্থাপনার ভেতরে কী কী আছে, তা বের করার চেষ্টা চলছে।

এই গোপন করিডোরের আবিষ্কার পিরামিডের নির্মাণ বিষয়ে জ্ঞান এবং করিডোরের সামনে অবস্থিত একটি ত্রিকোণাকৃতির চুনাপাথরের কাঠামোর উদ্দেশ্য সম্পর্কে ধারণা দিতে ভূমিকা রাখবে বলে বৃহস্পতিবার জার্নাল নেচারে প্রকাশিত এক নিবন্ধে আশা প্রকাশ করা হয়েছে।

গিজার এই গ্রেট পিরামিডটি ফারাও খুফু বা চেপোসের আমলে, আনুমানিক দুই হাজার ৫৬০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। নির্মাণের সময় এর উচ্চতা ছিল ১৪৬ মিটার, যার ১৩৯ মিটার এখনও টিকে আছে। ১৮৮৯ সালে প্যারিসে আইফেল টাওয়ার বানানোর আগে মনুষ্য নির্মিত এর চেয়ে উঁচু স্থাপনা আর ছিল না।

যে অসম্পূর্ণ করিডোরের হদিস মিলেছে, সেটি পর্যটকরা এখন যেটাকে মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে, তার থেকে ৭ মিটার দূরে অবস্থিত।

এই করিডোর হয় ওই মূল প্রবেশদ্বারের আশপাশ বা এখনও অনাবিষ্কৃত কোনো কুঠুরি বা জায়গার চারপাশে পিরামিডের ওজন পুনর্বন্টনের লক্ষ্যে বানানো হয়েছিল, বলেছেন মিশরের পুরাকীর্তি বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি।

পিরামিডের অন্য অংশে সম্রাটের সমাধি কক্ষের ওপরে থাকা ৫টি কক্ষও বিশাল স্থাপনাটির ওজন পুনর্বন্টনের লক্ষ্যে বানানো হয়েছিল বলে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন। হতে পারে, ফারাওয়ের একাধিক সমাধিকক্ষ ছিল, বলেছেন ওয়াজিরি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park