1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মধ্যবর্তী নির্বাচন কী মামা বাড়ির আবদার: ওবায়দুল

  • আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪২১ বার পঠিত

মধ্যবর্তী নির্বাচন হবে কোন দুঃখে? এটা মামা বাড়ির আবদার, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদেশের বাস্তবতায় ৭ জানুয়ারির নির্বাচনের মানদণ্ড ঠিকই আছে। মানদণ্ড একেবারে তলানিতে ঠেকলে বাইডেনসহ সরকার প্রধানরা অভিনন্দন জানাতেন না বলেও মন্তব্য তার।

রবিবার (১০ মার্চ) দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শনিবার ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনসহ ২৩১টি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনেক জায়গায় বিএনপি নেতারা অংশ নিয়েছেন। কিছু জায়গায় জয়ীও হয়েছে। তাই এরপর বিএনপির মুখে নির্বাচন নিয়ে কথা মানায় না। ইউরোপীয় ইউনিয়নের মূল্যায়ন প্রতিবেদনেরও জবাব দেন তিনি।

সিঙ্গাপুরে বিএনপি মহাসচিব কিংবা মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলোচনার কথা নাকচ করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, সন্ত্রাস যেখানে বিএনপিও সেখানে। নাকচ করে দেন মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাও

খেজুরের পরিবর্তে পেয়ারা-বর়ই খাওয়ার প্রসঙ্গটি শিল্পমন্ত্রী কথায় কথায় বলে ফেলেছেন। এগুলো দলের বক্তব্য নয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park