1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার বাইডেনকে গালি রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাগল ও আহাম্মক বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এর আগেও তিনি বাইডেনকে যুক্তরাষ্ট্রের কলঙ্ক বলে আখ্যা দিয়েছিলেন। সম্প্রতি বাইডেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকটকে গুলিয়ে ফেলেছেন—এ বিষয়টিকে তার দুর্বল মানসিক অবস্থার পরিচায়ক বলে আখ্যা দিয়েছেন মেদভেদেভ।

মার্কিন সম্প্রচারমাধ্যম এমএসএনবিসির সাংবাদিক জোনাথন কেপহার্টকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় ইসরাইলি অভিযানকে ইঙ্গিত করে বাইডেন বলেন, পশ্চিম জেরুজালেমের উচিত নয় সেসব ভুলের পুনরাবৃত্তি করা যেগুলো যুক্তরাষ্ট্র ২০০১ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর করেছিল।

ওই সাক্ষাৎকারে বাইডেন আরও বলেন, আমেরিকা ভুল করেছে। আমরা ওসামা বিন লাদেনকে না পাওয়া পর্যন্ত তার পেছনে লেগে ছিলাম, কিন্তু আমাদের ইউক্রেনে যাওয়া উচিত হয়নি।

মূলত বাইডেন ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিযানের বিষয়টি বোঝাতে চেয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাইডেনের এ ভুলের একটি ক্লিপ শেয়ার করে মেদভেদেভ সেটির ক্যাপশনে লিখেছেন, পাগল ও আহাম্মকেরাই সত্য কথা বলে।

এর আগে অপর এক টুইটের মেদভেদেভ বলেছিলেন, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন নিজেকে ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের সঙ্গে তুলনা করেছিলেন। এটি স্রেফ একটি তুলনাই, কোনো ভিত্তি নেই।

তিনি আরও বলেন, প্রথমত, রুজভেল্ট হুইলচেয়ারে চলাফেরা করা একজন দুর্বল মানুষ হলেও তিনি আমেরিকাকে মন্দা থেকে উদ্ধার করেছিলেন করেছিলেন। অন্যদিকে বাইডেন একজন পাগল, মানসিকভাবে অক্ষম ব্যক্তি যিনি মানবতাকে নরকে টেনে নিয়ে যাওয়ার জন্য মনস্থির করেছেন।

মেদভেদেভ আরও বলেন, দ্বিতীয়ত, রুজভেল্ট সোভিয়েত ইউনিয়নসহ মিত্রদের শান্তি নিশ্চিতে লড়াই করছিলেন। তবে বাইডেন সক্রিয়ভাবে ও অবিরামভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেষ্টা করছেন। তৃতীয়ত, রুজভেল্ট ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করছিলেন কিন্তু বাইডেন তাদের জন্য লড়াই করছেন। তিনি যুক্তরাষ্ট্রের কলঙ্ক!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park