জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র অবস্থান সোমালিয়ার গারাকাড উপকূল থকে ৭২ নটিক্যাল মাইল দূরে। শনাক্ত করছে লন্ডন ও কুয়ালালামপুর ভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা- ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো-আইএমবি।
এদিকে, জিম্মি বাংলাদেশি ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ উদ্ধারে প্রাথমিক তৎপরতা শুরু হয়েছে। জাহাজটির বিমাকারী যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাহাজের মালিকপক্ষ।
নাবিকদের সঙ্গে মালিকপক্ষের সর্বশেষ বুধবার সকালে যোগাযোগ হয়েছে। এখন পর্যন্ত ২৩ নাবিকের সবাই সুস্থ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে গতকাল রাত পর্যন্ত সরাসরি জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি মালিকপক্ষ বা বিমাকারী প্রতিষ্ঠান।
মোজাম্বিক থেকে ৫০ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত মঙ্গলবার (১২ মার্চ) বেলা দেড়টায় জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ।
এদিকে, জিম্মি নাবিকদের নিয়ে উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন স্বজনরা। তাদের উদ্ধারের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।
Leave a Reply