1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

‘ভোক্তারা সুবিধা পেলে সরকারও ব্যবসায়ীদের সুবিধা দেবে’

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আগামী সপ্তাহে দেশে আসার আশাবাদ জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, যদি ভোক্তারা সুবিধা পায় তাহলে সরকারও ব্যবসায়ীদের সুবিধা দেবে। আর বাজারে পণ্য সরবরাহ বজায় রাখতে সমবায়ভিত্তিক কৃষি ও বাজার ব্যবস্থা গড়ে তোলার কথা বললেন বাণিজ্য সচিব।

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তাদের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’-এই প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই রমজানে নিত্যপণ্যের বাজারে সরবরাহ নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তিনি।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, আয় বাড়ার হারের চেয়ে দ্রব্যমূল্য বাড়ার হার কম থাকলে ভোক্তারা ভালো থাকেন, সরকার যদি বাজারের ২০/২৫ শতাংশ নিয়ন্ত্রণ করে তবে ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না।

পরে সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম সফটওয়্যারের পাইলটিং পর্যায়ের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park