1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিলো হামাস

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে হামাস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি যুদ্ধবিরতির প্রাথমিক ধাপে ইসরায়েলের বয়স্ক, নারী ও অসুস্থ জিম্মিদের ছেড়ে দিতে চায়। বিনিময়ে ইসরাইলকে ৭০০ থেকে ১০০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিতে হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) যুদ্ধবিরতির প্রস্তাবটি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের কাছে পাঠিয়েছে হামাস। প্রস্তাবে হামাস আরও বলছে, এই সময় ইসরায়েলকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির তারিখ নির্ধারণ করতে হবে। হামাসের প্রস্তাব নিয়ে ইসরাইলের মন্ত্রীসভা বৈঠকে বসছে। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু হামাসের প্রস্তাবকে বাস্তব সম্মত নয় বলে মন্তব্য করেছেন।

এদিকে, গাজায় আবারও ত্রাণ প্রত্যাশীদের ওপর গুলিবর্ষণ করে অন্তত ২৯ জনকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার গাজার আল-নুসেইরাত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে আটজনকে হত্যার পর গাজা সিটিতে ত্রাণের ট্রাকের পাশে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় দখলদার সেনারা। হামলা হয়েছে হেলিকপ্টার গানশিপ থেকে। এতে নিহত হয় অন্তত ২১ জন। আহত দেড়শতাধিক ফিলিস্তিনি।

এনিয়ে গত দুই সপ্তাহে চারশ’র বেশি ত্রাণপ্রত্যাশীকে হত্যা করলো দখলদাররা। গেল ৫ মাসের বর্বর হামলায় হত্যার শিকার হয়েছেন ৩১ হাজারেরও বিশি ফিলিস্তিনি। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park