1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এই সরকার সোমালিয়ান জলদস্যুদের মত: কমরেড সাইফুল

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৭৩ বার পঠিত

রমজান উপলক্ষ্যে আজ চতুর্থ দিনের মতো গণইফতার কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি। এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ-ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক কমরেড সাইফুল হক। বক্তব্য রাখেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে কমরেড সাইফুল হক বলেন, আজ মানুষ বাজার করতে পারে না, কথা বলতে পারে না। সরকার একবার শুল্ক বাড়ায়ে আমদানি কমায়ে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, আবার মজুতদারি করে দাম বাড়াচ্ছে। যারা এই সমস্ত ব্যবসায় জড়িত সবাই সরকারের মদদপুষ্ট গোষ্ঠী। কাজেই এই সরকার সিন্ডিকেটের সরকার, লুটেরাদের সরকার। ব্যাংক, শেয়ার বাজার থেকে শুরু করে সবকিছু লুট করছে এই সরকার বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে। আমদানি সহ বাজার ব্যবস্থাও চলছে সরকারের মাফিয়া চক্রের মাধ্যমে। উন্নয়নের নামে চলছে লুটপাট। আমলা আর পুলিশ দিয়ে সরকার জনগণের ভোটাধিকার লুট করার কারণে সরকারি কর্মকর্তারাও দুর্নীতির সাগরে নিমজ্জিত। এই সরকার এখন গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আর জিনিস পত্রের দাম বৃদ্ধির জন্য বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল সমুহের উপর দায় চাপাচ্ছে। সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের একটি জাহাজ দখল করে নিয়ে নাবিকদের জিম্মি করেছে। তেমনি এই আওয়ামী লীগ সোমালিয়ান জলদস্যুদের মতো বাংলাদেশকে দখল করে নিয়েছে, এরা হচ্ছে দখলদার সরকার।

মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি দেশের নাগরিকদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। কিন্তু বাংলাদেশের মানুষ আজ সকল অধিকার হারা।শেষ পর্যন্ত এদেশের মানুষ ভোটের অধিকার থেকেও বঞ্চিত। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই নতুন রাজনৈতিক দল গঠন করেছি। আপনারা সবাই সচেতন হোন, নিজেদের অধিকার সম্পর্কে জানুন। আমরা আপনাদেরকে আপনাদের অধিকার সম্পর্কে জানাচ্ছি। আপনারা সচেতন হলে, নিজেদের অধিকার সম্পর্কে বুঝতে পারলে কেউ ঠকাতে পারবেনা। অধিকার হরণ করতে পারবেনা।

গণ ইফতারে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, মাসুদ জমাদ্দার রানা, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব কেফায়েত হোসেন তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, যুগ্ম সদস্যসচিব আব্দুর রব জামিল, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স, সদস্যসচিব আশরাফুল নির্ঝর, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, সুলতানা রাজিয়া, ফেরদৌসী আক্তার অপি, আমেনা বেগম, শীলা আক্তার, যুবনেতা মাহমুদ আজাদ, মিঠু, পল্টন থানার আহবায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানার সমন্বয়ক সিএম আরিফ সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park