1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় যা বললেন ব্লিংকেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৭৫ বার পঠিত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র অনেক ইস্যুতে বাংলাদেশের অংশীদার। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি একথা বলেন।

এক বিবৃতিতে ব্লিংকেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, রোহিঙ্গা শরনার্থী সংকটে সাড়া দেয়া, বিশ্বব্যাপি শান্তিরক্ষা অভিযানকে সমর্থন দেয়া এবং বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলাসহ আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।

আমাদের অংশীদারিত্ব একটি অবাধ, উন্মুক্ত এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের আরেকটি স্বাধীনতার বার্ষিকী উদযাপনের প্রাক্কালে দেশটির গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার এবং মানবাধিকার সুরক্ষার প্রচেষ্ঠা যা বাংলাদেশের সমৃদ্ধিকে আরও এগিয়ে নিয়ে যাবে, তার ব্যাপারে আমরা আমাদের অঙ্গীকার পুর্নব্যক্ত করছি।

ব্লিংকেন আরও বলেন, এই বিশেষ দিনে আমি বাংলাদেশীদেরকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী বছরগুলোতে অংশীদারিত্ব জোরদার এবং জনগণের মধ্যে বন্ধন আরও জোরদার হবে বলে আশা করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park