1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আশ্রম থেকে ফেরার পথে সড়কে ঝরলো দুই নারীসহ ৩ জনের প্রাণ

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৮৩ বার পঠিত

মাগুরার শালিখা উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শতখালী হাজামবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোরের নারকেলবাড়িয়া গ্রামের নিত্যনন্দ দে’র স্ত্রী নিরুপমা দে, একই গ্রামের নারায়ণ চন্দ্র দে’র স্ত্রী পুষ্প রাণী ও কালীপদ শিকদারের ছেলে মধু শিকদার।

আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শালিখা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, হতাহতরা সবাই মাগুরা শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল আশ্রম থেকে নামযজ্ঞ শুনে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে শতখালীর হাজামবাড়ী মোড়ে যশোর থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ তিনজন নিহত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park