1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পদত্যাগ চেয়ে ইসরায়েলে বিশাল বিক্ষোভ, চাপের মুখে নেতানিয়াহু

  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৮১ বার পঠিত

গাজায় গণহত্যার হোতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ ও জিম্মিদের জীবিত ফেরত পেতে হামাসের সাথে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে উত্তাল জেরুজালেম। এমন অবস্থায় গাজার হাসপাতালগুলো লক্ষ্য করে হামলা ও হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরাইলি বাহিনী।

গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ কর্মসূচির মুখে পড়লো নেতানিয়াহু সরকার। রাজপথে নামা হাজারো মানুষের ঢলের একাংশ ইসরাইলের পার্লামেন্ট ঘিরে অবস্থান নেয়। হামাসের কাছে বন্দি জিম্মিদের মুক্ত করতে ব্যর্থতার দায়ভার নিয়ে প্রাধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি তোলেন তারা।

অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার দাবিও তোলেন বিক্ষুব্ধরা। বেলা গড়িয়ে রাত হলে ওই বিক্ষোভে পুলিশের বাধা শুরু হয় ধ্বস্তাধ্বস্তি ও বিক্ষিপ্ত সংঘর্ষ। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

পদত্যাগের দাবিতে যখন রাজপথ উত্তাল তখন ওই শহরেরই এক হাসপাতাল হার্নিয়ার অপারেশন হয়েছে নেতানিয়াহুর। খুব দ্রুত সুস্থ হয়ে কাজে ফেরার বার্তাও দিয়েছেন তিনি। এমন অবস্থায় মোহাম্মদ মোস্তফার নেতৃত্বাধীন ফিলিস্তিনের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। শপথ পড়ান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পররাষ্ট্রমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোস্তফা।

এদিকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গাজার আল-শিফা, আল-আকসা হাসপাতাল ছাড়াও বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। এতে ওই দুই হাসপাতালেই নিহত হয় রোগীসহ অন্তত ২৫ জন। এনিয়ে, গত প্রায় ছয় মাসে অন্তত ৩২ হাজার আটশো’র বেশি ফিলিস্তিনিকে হত্যা করলো দখলদার ইসলাইলি বাহিনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park