1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার বিমান হামলায় পাঁচ সাহায্যকর্মীকে হত্যা করলো ইসরায়েল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পঠিত

গাজায় বেপরোয়া বর্বরতার ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের পাঁচ সাহায্যকর্মীকে বিমান হামলায় হত্যা করেছে ইসরায়েল। এই ঘটনায় চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ইসরায়েলের পক্ষ থেকে পূর্ণ তদন্ত ও স্পষ্ট জবাব চেয়েছেন তিনি।

গাজার কেন্দ্রীয় অঞ্চল দির-আর-বালাহ এলাকায় খাদ্য নেওয়ার সময় ইসরায়েলের বিমান হামলায় পড়েন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীরা। নিহতদের মধ্যে যুক্তরাজ্য, পোল্যান্ড, অস্ট্রেলিয়ার নাগরিক রয়েছেন। গত অক্টোবর থেকে এনিয়ে জাতিসংঘ-রেড ক্রিসেন্টসহ অন্তত ৮৮৫ জন স্বেচ্ছাসেবক ও সাহায্যকর্মীকে হত্যা করলো ইসরায়েল।

এদিকে, দুই সপ্তাহ অবরুদ্ধ রাখার পর গাজার আল-শিফা হাসপাতাল থেকে সরে গেছে দখলদার বাহিনী। সাথে নিয়ে গেছে পাঁচ শতাধিক সন্দেহভাজন ফিলিস্তিনিকে। সেখানে ধ্বংসস্তূপ আর লাশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থানীয় প্রতিনিধি। ইসরায়েলের সেনা সদরের দাবি, স্বর্ণালী মানদণ্ড স্থাপন করেছে আল-শিফা হাসপাতালের অভিযান।

এদিকে, হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার ৫৭ বছর বয়সী বোনকে ধরে ইসরাইলের কারাগারে রাখা হয়েছে। গত ছয় মাসে হানিয়া ও তার বোনের ছেলে ছাড়াও পরিবারের ১৪ সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। এই সময়ে হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ৩২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park