1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অর্থবছরের ৯ মাসে পূরণ হয়নি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা

  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার পঠিত

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও চলতি (২০২৩-২৪) অর্থবছরের ৯ মাসে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশের বেশি। জুলাই থেকে মার্চ পর্যন্ত গত ৯ মাসে চার হাজার ৩৫৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৬২৬ কোটি ডলার।

সেই হিসাবে গত ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কম হয়েছে ৫.৮৬ শতাংশ।

গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি আয় হয়েছিল চার হাজার ১৭২ কোটি ডলারের। গতকাল মঙ্গলবার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে।
অন্যদিকে একক মাস হিসেবে গত ডিসেম্বর থেকে টানা তিন মাস ধরে পণ্য রপ্তানি ৫০০ কোটি ডলারের বেশি হয়েছে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে মার্চ মাস।

গত মাসে ৫১০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের মার্চের তুলনায় ৯.৮৮ শতাংশ বেশি।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। অন্যদিকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল ও প্রকৌশল পণ্যের রপ্তানি কমেছে।

ফলে সামগ্রিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির হার কিছুটা কম।
চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে তিন হাজার ৭২০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে ৫.৫৩ শতাংশ বেশি। এ ছাড়া ৭৯ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৬৫ শতাংশ কম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park