1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পাকিস্তান জামায়াতে ইসলামীর নতুন আমির হাফেজ নাঈমুর রেহমান

  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯৬ বার পঠিত

জামায়াতে ইসলামী পাকিস্তানের নতুন আমির নির্বাচিত হয়েছেন হাফেজ নাঈমুর রেহমান। তিনি এর আগে ২০১৩ থেকে করাচির আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) পাকিস্তানের দৈনিক পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার লাহোরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে নতুন আমির নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়া হয়।

হাফেজ নাঈমুর রেহমান ২০২৯ সাল পর্যন্ত জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির হিসেবে দায়িত্ব পালন করবেন। আমির নির্বাচন করতে জামায়াতে ইসলামী পাকিস্তানের ৪৫ হাজারেরও বেশি সদস্য ভোট দিয়েছেন। যার মধ্যে ৬ হাজার নারী সদস্য ভোটার ছিলেন। হাফেজ নাঈমুর রেহমান ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে আমির নির্বাচিত হয়েছেন।

নাঈমুর রেহমান করাচির বাসিন্দা, পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ারিং। তবে তিনি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলিতে নিজেকে একজন পরিবেশবাদী হিসাবে পরিচিত করেছেন।

জামায়াতে ইসলামীর মধ্যে দলীয় প্রধান নির্বাচন প্রক্রিয়া একটি তাৎপর্যপূর্ণ বিষয়, প্রতি পাঁচ বছর অন্তর ঘটে। এবার দলটির কেন্দ্রীয় পরামর্শক সংস্থা, যা মারকাজী শূরা নামে পরিচিত, জামাত সদস্যদের নেতৃত্ব দেওয়ার জন্য তিনটি নাম প্রস্তাব করে। যেখানে হাফিজ নাঈমুর রহমানের পাশাপাশি সিরাজুল হক এবং লিয়াকত বালুচের মতো বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন।

উল্লেখ, নাঈমুর রেহমান পাকিস্তানের শীর্ষ বৃহত্তম ছাত্র সংগঠন ‘ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তান’-এর কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park