1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বহুল আলোচিত সামরিক সহায়তা বিল মার্কিন সিনেটে পাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বহুল আলোচিত ৯৫ বিলিয়ন ডলারের বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ইসরাইল, ইউক্রেন ও তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ার জন্যই এই বিল। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) ক্ষমতাসীন ও বিরোধীদের ব্যাপক সমর্থন নিয়ে বিলটি পাস হয়েছে। এতে বিলের পক্ষে ভোট দিয়েছেন ৭৯ জন সিনেটর এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১৮ জন।

এর আগে গত শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদে এই বিলটি পাস হয়। এখন সিনেটের অনুমোদন লাভের ফলে বিলটিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। তিনি এতে সই করার পর সেটি আইনে পরিণত হবে। তখন ইসরাইল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকবে না।

ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ৬ হাজার ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে, ইসরাইলের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে দুই হাজার ৬০৪ কোটি ডলারের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর আওতায় ইসরাইলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন। সূত্র: বিবিসি

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park