1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসরাইলি হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত

  • আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৯৮ বার পঠিত

গাজার খান ইউনিসের নুসেইরাত শরণার্থী শিবির এবং রাফায় হামলা চালিয়ে অন্তত ১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এরমধ্যে নারী ও শিশু রয়েছে। এ নিয়ে গাজায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩৪ হাজার।

ইসরাইলি বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে। শহরটিতে প্রতিদিনই একের পর এক হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। সেখানে স্থল অভিযান মানবিক বিপর্যয়ের সৃষ্টি করবে বলে সতর্ক করে আসছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে এসব সতর্কবার্তা শুনছে না নেতানিয়াহু সরকার। আতঙ্কে রাফা ছেড়ে দেইর আল বালাহ শহরে যাচ্ছে লাখো ফিলিস্তিনি।

এদিকে, নাসের হাসপাতালের পাশের গণকবরে তল্লাশি কার্যক্রম শেষ করেছে গাজা কর্তৃপক্ষ। এখন তারা সঠিক তদন্তের মাধ্যমে ইসরাইলি যুদ্ধাপরাধের বিচার আশা করছেন। অন্যদিকে, লোহিত সাগরে যুক্তরাজ্যের একটি তেলবাহী জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে জাহাজটিতে সামান্য ক্ষতি হয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park