1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ট্রুডো-সোফির বিচ্ছেদ ঘোষণা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

বিশ্ব নেতাদের দাম্পত্য জীবনের মধ্যে বেশ প্রশংসিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়া। বহুল প্রশংসিত এই জুটিরও বিচ্ছেদ ঘটলো গাঁটছাড় বাধার ১৮ বছর পর। বুধবার (২ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা দেন জাস্টিন। বার্তা সংস্থা সিএনএন এ খবর জানিয়েছে।

জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়া ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান রয়েছে। ইতিমধ্যে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রুডো দম্পতির পথ আলাদা হতে যাচ্ছে। এরই মধ্যে তারা এ বিষয়ক একটি চুক্তিও করেছে।

ইনস্টাগ্রামের ওই পোস্টে ট্রুডো বলেন, আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পারিবারিকভাবে এখনও ঘনিষ্ঠ রয়েছি। আমাদের মধ্যে সবকিছু একইভাবে টিকে থাকবে। সোফির সঙ্গে অনেক সিদ্ধান্তের মাধ্যমে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছি।

৫১ বছর বয়সী ট্রুডো আর ৪৮ বছর বয়সী সোফি নিজেদের সন্তানদের মঙ্গলের জন্য ‘গোপনীয়তা’ ধরে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। যেকোনও ছুটির দিনে একত্রিত হবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park