1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রামপুরা-ডেমরা এক্সপ্রেসওয়ে নির্মাণে সহায়তা দিচ্ছে এডিবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৯১ বার পঠিত

পিপিপিতে অংশ নেওয়া বেসরকারি খাতের জন্য ঋণের ব্যবস্থা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রামপুরা-আমুলিয়া-ডেমরা এক্সপ্রেসওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের লেনদেন উপদেষ্টা হিসেবে অর্থায়ন করছে সংস্থাটি।

এজন্য চারটি সংস্থা থেকে ২৬ কোটি ১০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৮৭১ কোটি টাকার বেসরকারি খাতের মূলধন সংগ্রহ করেছে। বৃহস্পতিবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার-লেনের ১৩ দশমিক ৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে হলে যানজট কমিয়ে দেবে এবং রাজধানী ঢাকা এবং অন্যান্য প্রধান শহরগুলোর মধ্যে আরও ভালো সংযোগ স্থাপন করবে।

প্রকল্পটি বাস্তবায়নে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে ১৯ কোটি ৩০ লাখ ডলার ঋণের মাধ্যমে অর্থায়ন করা হচ্ছে। এছাড়া আছে চায়নার একটি ব্যাংক, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড,বাংলাদেশ। এটি বাংলাদেশে অবস্থিত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। অবশিষ্ট ৬ কোটি ৮০ লাখ ডলার ইক্যুইটি অবদান হিসাবে স্পন্সর সংগ্রহ করা হয়েছে।

এডিবি প্রকল্পের কাঠামো, আলোচনা, দরপত্র সম্পাদনে সহায়তা করেছে এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিষয়টি দেখভাল করছে।

এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট এবং পিপিপি প্রধান ক্লিও কাওয়াওয়াকি বলেন, আমরা এই এক্সপ্রেসওয়ের ডিজাইন, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি খাতের অংশীদারদের সহায়তা দিচ্ছি। সেই সঙ্গে বাজারজাতকরণ এবং পিপিপি আকৃষ্ট করার জন্য বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের সঙ্গেও কাজ করেছি। এক্সপ্রেসওয়েটি ঢাকা এবং চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সিলেট সহ বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব জেলাগুলির মধ্যে সংযোগ উন্নত করে যাত্রীদের তাদের গন্তব্যে দ্রুত পৌঁছাতে সহায়ক হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park