1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নুরকে দেখতে হাসপাতালে ফখরুল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নুরকে দেখতে যান তিনি।

এ সময় ছাত্রলীগের হামলায় আহত নুরের শারীরিক খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হন।

মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সমাজসেবাবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন নুরুল হক নুর। হামলায় নুরসহ ছাত্র অধিকার পরিষদের অন্তত ১১ জন নেতাকর্মী আহত হন।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, এ ঘটনার সঙ্গে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে নুরের যে অবৈধ সম্পর্ক সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারেনি। তাই, নুরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। হামলায় ছাত্রলীগের কেউ জড়িত আছে কি না, আমরা সেটা খতিয়ে দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park