1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্রে বেপরোয়া অভিযানে হতবাক শিক্ষার্থীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়ার পর অন্যান্য অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন দমনের অভিযানে নেমেছে পুলিশ। বেপরোয়া অভিযানে শিক্ষার্থীরা হতবাক হলেও নিউইয়র্ক মেয়র এরিক অ্যাডামসের দাবি, আন্দোলনে বাইরের ইন্ধনের প্রমাণ মিলেছে।

নিউইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নজিরবিহীন ধরপাকড়ের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিগগিরই ক্যাম্পাসটি উন্মুক্ত করে পুলিশ প্রত্যাহারের দাবিতে বুধবার সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

পাল্টাপাল্টি সংঘর্ষ আর তাবু উচ্ছেদের সাঁড়াশি অভিযানে ২৮০ জনের বেশি শিক্ষার্থীকে আটকের খবর জানিয়েছে পুলিশ। সেখানে বহিরাগতদের ইন্ধন ও সহায়তার প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন শহরের মেয়র।

নিউইয়র্কে অবস্থিত ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অভিযান চালানো হয়েছে নিউইয়র্ক সিটি কলেজে। নামিয়ে ফেলা হয়েছে ফিলিস্তিনের পতাকা। ইউনিভার্সিটি অব উইসকনসিনে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগে ধস্তাধস্তি হয়। ভেঙে দেওয়া হয় ক্যাম্পাসে স্থাপন করা ফিলিস্তিনের সমর্থক শিক্ষার্থীদের তাবু।

সেখানেও পুলিশের গ্রেফতার এড়াতে পারেনি শিক্ষার্থীরা। একই অবস্থা ইউনিভার্সিটি অব অ্যারিজোনায়। পুলিশের ধরপাকড়ের পর বুধবার সকালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় আবারও সংঘবদ্ধ হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনের হুঁশিয়ারি অমান্য করে প্রতিবাদ কর্মসূচি বহাল রেখেছেন ইউনিভার্সিটি অব টেক্সাসের শিক্ষার্থীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park