1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টানা আট দফা কমেছে স্বর্ণের দাম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭৩ বার পঠিত

দেশের বাজারে টানা আট দফায় কমল স্বর্ণের দাম। এতে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম কমেছে এক হাজার ৮৭৮ টাকা। দাম কমার পর দেশের বাজারে ভালো মানের স্বর্ণের প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ৯ হাজার ১৬৩ টাকা দরে। শুক্রবার (৩ মে) থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে। বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ দাম কমার তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য কমেছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে এক লাখ চার হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ৩১১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ২৭৬ টাকা করা হয়েছে। এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ছয় টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল এবং তার আগে ২৯ এপ্রিল ২৮ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল সাত দফা স্বর্ণের দাম কমানো হয়। ৩০ এপ্রিল ভালো মানের একভরি স্বর্ণের দাম ৪২০ টাকা কমানো হয়।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকাতে। এটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। এরপর গত ২৩ এপ্রিল থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। এ নিয়ে চলতি বছর ১৮ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এছাড়া গত ১৫ দিনের ব্যবধানে দেশের বাজারে ১১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩ বার দাম বেড়েছে এবং ৮ বার কমানো হয়েছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park