1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। অন্যান্য বিসিএস পরীক্ষাগুলোর তুলনায় এবারের প্রিলিমিনারি পরীক্ষার ফল সবচেয়ে কম সময়ের মধ্যে প্রকাশ করে রেকর্ড গড়ল পিএসসি।

এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন। ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ছিল ৭৫ শতাংশ। এই বিসিএসে সর্বমোট ক্যাডার পদ রয়েছে ৩১৪০টি। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের আগস্ট মাসে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল ঘোষণা করা হয়।

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ২৬ এপ্রিল। ফলে পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১২ দিনের মধ্যেই এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার ফল ঘোষণা করলো পিএসসি—যা বিসিএসের ইতিহাসে রেকর্ড। এর আগে ৪৫তম বিসিএলের প্রিলি পরীক্ষার ১৭ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছিল।

পিএসসি সূত্রে জানা গেছে, প্রিলিমিনারির ফল দ্রুত প্রকাশের জন্য শুক্র ও শনিবার ছুটির দিনেও কাজ করেছেন পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে দ্রুত ফল প্রকাশ করতে চাওয়া মানেই তাড়াহুড়া নয়, শতভাগ নিশ্চিত হয়েই ফল প্রকাশিত হবে।

দায়িত্ব পাওয়ার পর পিএসসির বর্তমান চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিসিএস পরীক্ষার সময় কমিয়ে আনার ব্যাপারে কাজ করছে পিএসসি। আমরা একটি রোডম্যাপের আলোকে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে চাই। এই রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার এক বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা শেষ হয়ে যাবে।

বিসিএস প্রত্যাশীদের দীর্ঘদিনের অভিযোগ, একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় তিন বছর সময় নেয় পিএসসি। দ্রুত প্রিলির ফল প্রকাশ হওয়ায় লিখিত ও ভাইভা পরীক্ষাও অন্যান্য বিসিএসের তুলনায় কম সময়ে সম্পন্ন করতে পারবে বলে মনে করছেন চাকরি প্রার্থীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park