1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মায়ের একাকিত্ব ঘোচাতে চিরকুমার বীর মুক্তিযোদ্ধা বর আনলেন ছেলে

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার পঠিত

 

মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। এরপর নিয়োজিত ছিলেন এলাকার মানুষের সেবায়। বিয়ে-সংসারের বিষয়ে ছিলেন উদাসীন। বলেছিলেন, চিরকুমার হয়েই কাটিয়ে দিবেন জীবন।

এখন বয়স ৮০ ছুঁই ছুঁই। এবার বিয়ের পিঁড়িতে বসলেন চিরকুমার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক। বিয়ের কনে মীনা আক্তার।

মায়ের একাকিত্ব দূর করতে মীনা বেগমকে বিয়ে দেন তার কলেজপড়ুয়া ছেলে জাহাঙ্গীর হোসেন। একজন বীর মুক্তিযোদ্ধা অভিভাবক পেয়ে খুশি তিনি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) লাখ টাকার দেনমোহরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বিয়ে হয় তাদের। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সরকারের দেওয়া ‘বীরনিবাসে’ কনেকে নিয়ে গেছেন নুরুল হক। বিয়ের সময় স্থানীয় মুক্তিযোদ্ধা এবং দুই পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন।

মীনা বেগমের বড় ছেলে জাহাঙ্গীর হোসেন নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজে পড়েন। স্বজনদের সঙ্গে মাকে মুক্তিযোদ্ধা সংসদে নিয়ে আসেন তিনি। নুরুল হকের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল এই পরিবারের।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাবা জীবিত থাকা অবস্থায়ও এই বীর মুক্তিযোদ্ধা ছিলেন আমাদের বটবৃক্ষ। এখন বাবা না থাকাতে স্থায়ীভাবে আরেকজন বাবা পেলাম। শুধু তা-ই নয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এটা আমাদের জন্য গর্বের।’

মীনা আক্তার বলেন, ‘আমি অভিভাবকহীন হয়ে পড়েছিলাম। এখন একজন অভিভাবক পেলাম।’

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বলেন, ‘জীবন তো শেষ হয়ে গিয়েছিল আর কয়দিনই বাঁচব। ইচ্ছা ছিল না বিয়ে করার। তারপরও পরিবার ও সহযোদ্ধাদের অনুরোধে বিয়েতে রাজি হই।’

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির বলেন, ‘আমরা একটা ইতিহাস করলাম। নিজেরাও ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। চিরকুমার একজন বীর মুক্তিযোদ্ধাকে সকলে মিলে রাজি করিয়ে বিয়েটা সম্পন্ন করলাম। এখন নুরুল হক একজন পরিপূর্ণ ব্যক্তি। তার জন্য দোয়া রইল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park