1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘এক লাফে ডলারের দাম ৭ টাকা বাড়ানো অস্বাভাবিক

  • আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৮২ বার পঠিত

শুধু নতুন নতুন নীতিই নয় রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আর্থিক খাতে সুশাসন ফেরানো অসম্ভব। ডলারের বিনিময় হার এবং ব্যাংক ঋণের সুদহার নীতি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। সঠিকভাবে নীতি বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা আছে বলে মনে করেন তারা। তবে ডলারের রেট আমদানি-রপ্তানি পর্যায়ে আলাদা করা না হলে উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা।

মূল্যস্ফীতির যাঁতাকলে জনজীবন যখন অস্থির, টালমাটাল ডলারের বাজার, রিজার্ভ ঠেকেছে তলানিতে। সামলে উঠতে একের পর এক নীতি সহায়তার আশ্রয় নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। কোন কিছুই যখন ব্যাটে বলে মিলছে না, এমন পরিস্থিতিতে ডলারের বিপরীতে টাকার বড় অবমূল্যায়ন করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। সেই সাথে প্রত্যাহার করে নিয়েছে ১০ মাস আগে চালু করা স্মার্ট সুদহার পদ্ধতি। একলাফে ডলারের দাম ৭ টাকা বাড়ানোকে অস্বাভাবিক বলছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বিষয়টিকে মোটেই অস্বাভাবিক মনে করছেন না অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে নতুন মোড়কে পুরনো পণ্য উল্লেখ করে এটি বাস্তবায়নে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের।

ব্যাংকঋণের সুদহার বাজারভিত্তিক করা এবং ডলারের রেট বাড়ায় উৎপাদন খরচ বৃদ্ধির শঙ্কায় ব্যবাসয়ীরা। তবে স্বল্পমেয়াদে এর সুফল না মিললেও, বিশ্লেষকরা দীর্ঘ মেয়াদে ভালো ফলাফলের আশা করছেন। নীতি বাস্তবায়নে আর্থিক খাতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা জরুরি বলেও মনে করেন এই বিশ্লেষক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park