1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মারা গেছেন তিনজন। শুধু ঢাকা নয়, ডেঙ্গু ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়। এবার বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, জ্বর হলেও ডেঙ্গুর পরীক্ষা করাতে হবে। দেরি করলে অনেক রোগী সংকটাপন্ন হয়ে পড়ে।

আড়াই বছরের আব্দুল্লাহ ছয়দিন ধরে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি। দুই দিন প্রচণ্ড জ্বর না কমায় পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। মুগদা হাসপাতালে আব্দুল্লাহর মতো আরো ৫ শিশু ভর্তি। ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, তৎপরতাও বাড়ছে চিকিৎসকদের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২১ সালে ডেঙ্গুতে মারা যায় ১০৫ জন, ২০২২ সালে ২৮১জন। পরের বছর ২০২৩ সালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭০৫ জনে। চলতি বছরের সাড়ে চার মাস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন।

প্রতিবছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এবার অনেক আগে থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, শিশু রোগীর সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে।

বাসা-বাড়ি পরিষ্কারের পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park