1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১২০ বার পঠিত

রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনে রাস্তায় অবরোধ করছেন চালকরা। সোমবার (২০ মে) সকাল পৌনে ১০টার দিকে রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন চালকরা।
সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল পৌনে ১০টা থেকে অটোরিকশা চালকরা রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় রামপুরা থানা পুলিশ ও রামপুরা ট্রাফিক পুলিশ।

মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারি কমিশনার গণমাধ্যমকে জানান, অটোরিকশা চালকরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন। আধা ঘণ্টার মতো সড়কে ছিল। পরে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে শাহজাদপুরে মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। সরেজমিনে দেখা যায়, ক্যামব্রিয়ান কলেজের সামনের এক পাশে যান চলাচল বন্ধ। রাস্তায় কোনো বাস নেই। সব আটকে আছে সড়কে। যান চলাচল বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাসের অপেক্ষায় রাস্তায় জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।

গুলশান ট্রাফিক বিভাগের বাড্ডা জোনের সহকারি কমিশনার শুভ কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, বাড্ডা শাহজাদপুর ক্যামব্রিয়ান স্কুলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে অবস্থা নিয়েছেন। যে কারণে ইনকামিং ও আউটগোয়িং দুই লেনে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। আধা ঘণ্টা ধরে এই স্থবির অবস্থা চলছে। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মানুষ। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তারা আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উল্লেখ, ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল (রোববার) দিনভর মিরপুরে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। বিক্ষোভকারীরা কালশী মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্স পুড়িয়ে দিয়েছেন। ভাঙচুর করা হয় অন্তত ১০টি যানবাহন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park