1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তেহরানে আজ জানাজা হবে ইব্রাহিম রাইসির

  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৬৬ বার পঠিত

তেহরানে আজ জানাজা হবে হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি তাতে অংশ নেবেন। জন্মশহর মাশহাদে কাল রাইসিকে দাফন করা হবে।

জোলফা এলাকা থেকে প্রেসিডেন্ট রাইসিসহ বাকিদের মরদেহ তাবরিজে আনার পর মঙ্গলবার সকালে প্রথম জানাজা হয় সেখানে। দেশটির লাখো নাগরিক, প্রেসিডেন্ট রাইসি ও তার আট সহযাত্রীর জানাজায় যোগ দেন। পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি নিয়ে জানাজায় যোগ দেন তারা।

রাইসির মৃত্যুতে ইরানজুড়ে পাঁচদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যুক্তরাষ্ট্র পরিস্থিতির দিকে নজর রাখছে। কিন্তু এর পেছনে ওয়াশিংটনের কোনো যোগসাজশ নেই। রবিবার পূর্ব আজারবাইজানের জোলফা এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ ৯জন নিহত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park