1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভে নিহত ৭

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০১ বার পঠিত

রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে। এতে অন্তত সাতজন নিহতহ য়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবোভ।

বৃহস্পতিবার (২৩ মে) ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে অন্তত ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় হতাহতের ঘটনা ঘটে। হামলায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন। ইউক্রেনের এই কর্মকর্তা স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, রুশ হামলায় বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কয়েকজন কর্মীও আহত হয়েছেন। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ান বাহিনী অঞ্চলটিতে নতুন করে হামলা শুরু করে।

বুধবার সিনেগুবোভ বলেছেন, প্লেতেনিভকা ও ভোভচান্সক শহরের কাছে লড়াই চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, এই দুর্বলতা আমাদের না বিশ্বের, যারা তিন বছর ধরে সন্ত্রাসীদের সঙ্গে তাদের প্রাপ্য অনুযায়ী মোকাবিলা করার সাহস করেনি।

এ হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এ হামলা বোঝাচ্ছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে অভাব, যারই ফায়দা নিচ্ছে রাশিয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park