1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করায় দেশের বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। নতুন দাম শনিবার (১ জুন) থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (৩০ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। জ্বালানি বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে মূল্য সমন্বয় করতে হয়েছে।

সরকার গত মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।

তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটারপ্রতি ১০৭ টাকা থেকে ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭.৭৫ টাকা, পেট্রোলের দাম ১২৪.৫০ টাকা থেকে ২.৫০ টাকা বাড়িয়ে ১২৭.০০ টাকা এবং অকটেনের দাম ১২৮.৫০ টাকা থেকে ২.৫০ টাকা বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত বা সমন্বয়কৃত এ মূল্য ১ জুন থেকে কার্যকর হবে।

মূল্য সমন্বয়ের পরেও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০.৭৬ রুরি বা বাংলাদেশি মুদ্রায় ১২৫.৭০ টাকায় এবং পেট্রোল ১০৩.৯৪ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৪৩.৯৬ টাকায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে লিটার প্রতি যথাক্রমে প্রায় ১৭.৯৫ টাকা ও ১৬.৯৬ টাকা বেশি।

এর আগে গত ৩০ এপ্রিল রাতে পেট্রোলের মূল্য ১২২ টাকা থেকে ২.৫০ টাকা বাড়িয়ে ১২৪.৫০ টাকা এবং অকটেনের মূল্য ১২৬ টাকা থেকে ২.৫০ টাকা বাড়িয়ে ১২৮.৫০ টাকা লিটারে নির্ধারণ করা হয়েছিল, যা ১ মে থেকে কার্যকর হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park