1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রধান ইমরান খান গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২২৮ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড দেওয়ার পর শনিবার (৫ আগস্ট) দুপুরে পাকিস্তানের লাহোরের জামান পার্কের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন’র তথ্যমতে, তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন ইসলামাবাদের একটি আদালত। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

ইমরানে খানের বিরুদ্ধে তোশাখানার মামলাটির করেন দেশটির নির্বাচন কমিশন। মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

এদিকে, পিটিআই’র পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে।

এর আগে, গত ৯ মে অন্য একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠে গোটা পাকিস্তান। পরে দুদিনের মাথায় তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছর অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইমরান খান। এরপর তিনি ও তার দল নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে আসছেন। ক্ষমতাচ্যুত হওয়ায় যুক্তরাষ্ট্র ও সেনাবাহিনীকে দায়ী করেন সাবেক এই ক্রিকেটার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park