1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ১৫ জুলাই

  • আপডেট সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

গ্রামীণ টেলিকমের শ্রমিকদের ২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
বুধবার (১২ জুন) বিশেষ জজ আদালত-৪ এ এই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু আদেশ দেন বিচারক। এ বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেছে আদালত।

ড. ইউনূসসহ ১৪ আসামিই আদালতে উপস্থিত ছিলেন। গত ২ জুন আসামিদের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত চার্জ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।

গত ১‌ ফেব্রুয়ারি এ মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ৩০ মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে অর্থ আত্মসাতের মামলাটি দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park