1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান ও আফগানিস্তান

  • আপডেট সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে একসঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

রোববার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদেনে বলা হয়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে এই ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পে এখনও কোনো দেশেই হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সিসমোলজি সেন্টারের পরিচালক জেএল গৌতম বলেন, জম্মু এবং কাশ্মির, পাঞ্জাব, দিল্লি এবং উত্তর ভারতের বেশ কিছু এলাকায় কম্পণ অনুভূত হয়েছে। হিন্দুকুশের ভূপৃষ্ঠের গভীরে ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলে এই ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে বলে আমরা ধারণা করছি।

জিও নিউজ জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে।

এ ছাড়া হিন্দুকুশ সংলগ্ন আফগানিস্তানের অঞ্চলগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ঠিক কোন কোন এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে সেটি জানা যায়নি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park