1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২০৯ বার পঠিত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি ট্রাফিক সংকেতস্থলে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দিয়েছে এক ব্যক্তি। এতে ঘটনাস্থলে ছয়জনসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে শহরের কেন্দ্রস্থল সিউল সিটি হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে ওই গাড়িচালকে গ্রেপ্তার করা হয়।

গাড়িটি দ্রুতবেগে চলছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটির তদন্ত চলছে। এ ব্যাপারে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ বলছে, ৬৮ বছর বয়সী এক ব্যক্তি গাড়িটি ভুল পথে বেপরোয়াভাবে চালিয়ে আসছিলেন। পথে তার গাড়িটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয়।

দক্ষিণ কোরিয়ার সড়ক নিরাপত্তা আইনে দেশটির সাধারণ শহুরে রাস্তায় গাড়ির গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার। আবাসিক এলাকায় এই গতিসীমা ৩০ কিলোমিটার।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর ৩৫ শতাংশ ছিল পথচারী। যদিও ওইসিডি বলছে, এই পরিসংখ্যান আরও বেশি ছিল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সড়ক দুর্ঘটনা কমেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park