1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সীমিত জনবলেও সর্ব্বোচ্চ কাজ করছে এনসিএসএ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পঠিত

সীমিত জনবল এবং বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। সোমবার (২ জুলাই) দুপুরে জাতীয় আর্কাইভ এবং গ্রন্থাগার, আগারগাঁওতে আয়োজিত গুজব, সাইবার বুলিং প্রতিরোধ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে তিনি এই তথ্য জানান।
আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ডিজিটাল নিরাপত্তা এজেন্সিসহ সরকারের একাধিক মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠান কাজ করছে । সকলে মিলে সাইবার ঝুঁকি, সাইবার অপরাধ মোকাবেলায় কাজ করছে। এগুলোর প্রথম ও প্রধান লক্ষ্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।এছাড়া আমাদের সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও এ বিষয়ে সজাগ থাকতে হবে। অনলাইন স্পেসে নিরাপদ রাখতে ব্যক্তিসচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

আলোচনায় পাসওয়ার্ড নিরাপত্তায় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের কম্পিউটার সাইন্সে বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. শাফায়েত হোসেন। প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি কিভাবে মজবুত পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ডের বিভিন্ন কম্পিনেশন এবং হ্যাকারের হাত থেকে পাসওয়ার্ড সুরক্ষার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির সহকারী পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপম্যান্ট) ইঞ্জিনিয়ার মো. নাইম খান অনলাইনে ফিশিং আক্রমন এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে একটি গুরুত্বপূর্ সেশন গ্রহন করেন। তিনি ভিডিও গ্রাফির মাধ্যমে কিভাবে হ্যাকাররা ফিশিং আক্রমন এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেন তার বিস্তারিত তুলে ধরে এসব থেকে বাঁচার উপায় তুলে ধরেন।

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ড. সালমা জাহান বলেন, তথ্য বহুল একটি সেমিনারের আয়োজন করায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিকে ধন্যবাদ জানাই। বর্তমান অনলাইনের যুগে সচেতনতার কোনো বিকল্প নেই। অনলাইনে বিশেষ করে মেয়েরা বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়। তাই অনলাইনে নিরাপদ থাকতে সাইবার হাইজিন মেনে চলার পরামর্শ দেন তিনি। এছাড়া সমৃদ্ধ আরকাইভস ও গ্রন্থাগার পরিদর্শনের আহ্বানও জানান তিনি।

ইনফোসেক বুলেটিনের প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া অনলাইনে নিরাপদ থাকতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সাইবার হাইজিন মেনে চলা এবং গুজব প্রতিরোধে জেনে-বুঝে তথ্য শেয়ার করা, দেখা মাত্রই যে কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা সহ নানা বিষয় বক্তাদের আলোচনায় উঠে আসে। এছাড়া অনলাইনে নিরাপদ থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান বক্তারা।

আয়োজনে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড়শ শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজনে সহযোগী হিসাবে ছিলো ইনফোসেক বুলেটিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park