ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর নাগরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে মো. রাজু মিয়া নামে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, নিহত মো. রাজু মিয়া উপজেলার গড়িয়ালী গ্রামের বাসিন্দা। গত রাতে নাগরভিটা সীমান্তের ৩৭৬ এর পাঁচ এস নম্বর পিলার এলাকা দিয়ে গরু আনতে গেলে গুলি ছোঁড়ে বিএসএফ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রাজু নিহত হন। নিহতের লাশ বিএসএফের কাছে রয়েছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ।
Leave a Reply