1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

অতিবৃষ্টিতে ডুবে গেল মুম্বাইয়ের রাস্তাঘাট, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭৫ বার পঠিত

অতিবৃষ্টিপাতের কারণে ডুবে গেছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরের অনেক রাস্তাঘাট। এ কারণে অনেক এলাকার স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সোমবার (৮ জুলাই) এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মুম্বাই এবং এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বাই, থানে, পালঘর এবং কোঙ্কন বেল্টের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ সতর্কতা জারি করেছে। এক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

সামাজিকমাধ্যমে কিছু ছবিতে দেখা যায়, শহর জুড়ে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। রাস্তায় জলাবদ্ধ পরিস্থিতির কারণে শহরজুড়ে থমকে গেছে ট্র্যাফিক ব্যবস্থা। রাস্তায় আটকে আছে সারি সারি গাড়ি। সকাল থেকেই অফিসমুখী মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park