1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি-জামায়াত আমাদের উপকার করেছে: শামীম ওসমান

  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২০২ বার পঠিত

আওয়ামী লীগের নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপি ও জামায়াত আন্দোলন করে আওয়ামী লীগের উপকার করেছে।

রবিবার (৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করার আগে সাংবাদিকদের এ কথা বলেন আলোচিত এই এমপি।

শামীম ওসমান বলেন, ‘আমাদের দরকার দলের ভেতর ঐক্য। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে হারাতে পারবে না। তবে বিএনপি-জামায়াত আমাদের একটা উপকার করছে, তারা যতবেশি রাস্তায় নামবে আমাদের ঐক্য আরও বেশি সুদৃঢ় হবে।’

সরকার দলীয় এই এমপি আরও বলেন, ‘একটা পক্ষ দেশকে বাঁচানোর চেষ্টা করছে জাতির পিতার কন্যার নেতৃত্বে, আরেকটা পক্ষ অতীতের মতো দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। দেশকে বাঁচানোর জন্য আমাদের করণীয় কী, জনগণকে নিয়ে সে বিষয়ে জাতির পিতার কন্যা আমাদের দিক নির্দেশনা দিবেন। সে মোতাবেক আমরা কাজ করব।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ের প্রায় তিন হাজার নেতা এবং জনপ্রতিনিধিকে নিয়ে আজ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা সভায় যোগ দেন। এ ছাড়া আওয়ামী লীগের এমপি, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park