1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মানহানির ক্ষেত্রে কারাদণ্ড থাকবে না : আইনমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৬২ বার পঠিত

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন যে আইনটি করা হচ্ছে, সেটিতে মানহানির মামলায় কারাদণ্ডের বিধান থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর ফলে মানহানির মামলায় আর গ্রেপ্তারও করা যাবে না বলে জানান তিনি।

সোমবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির ক্ষেত্রে কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান রাখা হবে। সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। অনাদায়ে ৩ থেকে ৬ মাসের কারাদণ্ড। এ সাজা শুধু জরিমানা না দিতে পারলেই ভোগ করতে হবে।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি রহিতকরণ এবং হেফাজতকরণ রেখে আমরা ‌‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ করছি। অনেকগুলো ধারা পরিবর্তন করা হচ্ছে। ৩১ ধারায় আগে ছিল সাত বছরের কারাদণ্ড। এখন সেটি কমিয়ে পাঁচ বছরে আনা হয়েছে। এ ছাড়া ৩২ ধারায় সরকারি গোপনীয়তা ভঙ্গের অপরাধে আগে ছিল ১৪ বছরের সাঁজা এখন সেটি ৭ বছর করা হচ্ছে। পাশপাশি হ্যাকিং সংক্রান্ত অপরাধে অনধিক ১৪ বছরের কারাদণ্ড বা অনধিক ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এখানে গণমাধ্যমের জন্য আলাদা কোনো প্রভিশন রাখা হয়নি।

আইনমন্ত্রী আরও বলেন, নতুন সাইবার নিরাপত্তা আইন হলে ডিজিটাল নিরাপত্তা আইন আর থাকবে না। বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাগুলো রয়েছে, সেগুলোর কার্যক্রম নতুন আইনের অধীনে চলবে। আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদ অধিবেশন বসবে, ইনশাআল্লাহ তখন আইনটি সংসদে উপস্থাপন এবং পাস করা হবে।

এর আগে, সকালে মন্ত্রিসভার বৈঠকে বহুল আলোচিত ও বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park