এ বছর দেশে ডেঙ্গুতে মারা যাওয়াদের বেশিরভাগই নারী। এ পর্যন্ত মারা যাওয়া ৩৪০ জনের মধ্যে ১৯৪জনই নারী। এদিকে, গত একদিনে ডেঙ্গুতে মারা গেছেন আরও ১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দুই হাজার সাতশ’ ৪২ জন।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে গিয়ে দেখাগেল করুণ চিত্র। ডেঙ্গু আক্রান্ত মৃত খুকু বেগমের লাশ সাতক্ষীরায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তাকে সোমবার ভর্তি করা হয়েছিলো । সকল ধরনের চিকিৎসা পেলেও ডেঙ্গুর মরণ থাবা থেকে বাঁচানো যায়নি ৩৮ বছর বয়সী নারীকে। মূমুর্ষ অবস্থায় খুকু বেগমকে নিয়ে আসা হয় বলে জানায় হাসপাতাল কতৃপক্ষ।
ডিএনসিসির ডেডিকেটেড হাসপাতালে আইসিউতে ভর্তি আছে ২৩ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পাঁচ থেকে সাত জনের অবস্থা আশংকাজনক।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য তথ্য অনুযায়ী, এ বছর পুরুষেরা বেশি আক্রান্ত হচ্ছে, তবে মৃত্যুর হার বেশি নারীর। চলতি বছর এখন পর্যন্ত মারা যাওয়াদের ১৯৪ জনই নারী। পুরুষ ১৪৬ জন। এর আগে ২০১৯ সালে দেশে ডেঙ্গুতে ১৭৯ জন, ২১ সালে ১০৫ জন ও ২০২২ সালে মারা গিয়েছিল ২৮১ জন।
Leave a Reply